×

জাতীয়

বঙ্গবন্ধু ভারতীয়দের কাছেও নায়ক: মোদী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ০৩:৩৭ পিএম

বঙ্গবন্ধু ভারতীয়দের কাছেও নায়ক: মোদী

ফাইল ছবি

বঙ্গবন্ধু ভারতীয়দের কাছেও নায়ক: মোদী

ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু ভারতীয়দের কাছেও নায়ক। বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে এক টু্ইট বার্তায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সকল ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন নায়ক হিসেবে গণ্য হন। এই মাসের শেষের দিকে ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করতে পারা আমার জন্য সম্মানের বিষয়।

এদিকে টুইটারে দেওয়া এক পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, ১০১তম জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তার চিন্তা-ভাবনা ও নীতি এখনও সারা বিশ্বের কোটি কোটি মানুষকে এখনো অনুপ্রেরণা দেয়। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপনের সুযোগ পেয়ে ভারত গর্বিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App