×

জাতীয়

গ্রহীতাদের ‘টিকা পাসপোর্ট’দেবে সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ১০:১৭ এএম

করোনার টিকা নিয়েছেন যারা তাদের ‘টিকা পাসপোর্ট’ দেবে সরকার জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি আরও জানান, প্রথম দফায় সুরক্ষা অ্যাপে কিছু সমস্যা হলেও এবার আর হবে না। আজ করোনা প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারের কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে সকাল ৯টায় তিনি এ টিকা নেন। আইসিটি বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিএসএমএমইউ এর ভিসিসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

আজ থেকে সারা দেশে একযোগে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশে জাতীয়ভাবে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়।

বুধবার (৭ এপ্রিল) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন। এরমধ্যে পুরুষ ৩৪ লাখ ৫৩ হাজার ২৯১ জন এবং নারী ২১ লাখ ১৫ হাজার ৪১২ জন। তাদের মধ্যে ৯৩৯ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৭৫ হাজার ৯৩৯ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিমান্ডে ডনের স্বীকারোক্তিতে মিলল চাঞ্চল্যকর তথ্য

সালমান শাহ হত্যাকাণ্ড রিমান্ডে ডনের স্বীকারোক্তিতে মিলল চাঞ্চল্যকর তথ্য

রাষ্ট্রপতির আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

রাষ্ট্রপতির আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন

হাইকোর্টের রায় অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন

এক ভিসায় ঘোরা যাবে ৬ দেশ, জানুন বিস্তারিত

এক ভিসায় ঘোরা যাবে ৬ দেশ, জানুন বিস্তারিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App