×

জাতীয়

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে শুক্রবার ঢাকায় আসছেন জন কেরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ০৩:৫৪ পিএম

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে শুক্রবার ঢাকায় আসছেন জন কেরি

ফাইল ছবি

সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক দূত সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। শুক্রবার দুপুরে দিল্লি থেকে বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে তিনি ঢাকায় আসবেন। ২২-২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘জলবায়ু শীর্ষ সম্মেলনে’ অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাবেন তিনি।

এ সফরে জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করবেন। সেখানে প্রধানমন্ত্রীর হাতে জো বাইডেনের দেওয়া লিডার্স সামিট অন ক্লাইমেটের নিমন্ত্রণপত্র তুলে দেবেন তিনি।

ঢাকায় নেমেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দীনের সঙ্গে বৈঠক করবেন জন কেরি।

জন কেরির ঢাকা সফরের সময় কেন্দ্রের তহবিলে যুক্তরাষ্ট্রের সহায়তার বিষয়টি বাংলাদেশ আলোচনায় তুলবে বলে জানা গেছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে ১০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের কথা বলছে।

ঝুঁকি মোকাবিলা ও অভিযোজন দুটি ক্ষেত্রেই অর্ধেক করে তহবিলের বরাদ্দ চায় বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশ সরকারের গড়া জলবায়ু ট্রাস্ট ফান্ডে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App