×

জাতীয়

দ্বিতীয় ডোজ টিকা গ্রহিতা সাড়ে ১১ লাখ ছাড়িয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১, ০৮:৩৬ পিএম

দেশে সাড়ে ১১ লাখেরও বেশি মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার করোনা ভাইরাসের টিকা বিষয়ক তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৬ লাখ ৯৯ হাজার ৪২ জন। ৩৫ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন পুরুষ। আর ২১ লাখ ৬৫ হাজার ৩৮৭ জন নারী । আর দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট ১১ লাখ ৫১ হাজার ৭৬৭ জন। এর মধ্যে ৭ লাখ ৮০ হাজার ৭৫৯ জন পুরুষ ও ৩ লাখ ৭১ হাজার ৮ জন নারী। টিকা গ্রহিতাদের মধ্যে সামান্য পাশর্প্রতিক্রিয়া দেখা গেছে ৯৬৭ জনের মধ্যে। গতকাল বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৭১ লাখ ৪ হাজার ৫৬৩ জন।

আর শনিবার (১৭ এপ্রিল) সারা দেশে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ২১ হাজার ৬১৬ জন। তার মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৩০৩ জন পুরুষ। আর ৭৮ হাজার ৩১৩ জন নারী। আর প্রথম ডোজ টিকা নিয়েছেন ১২ হাজার ১৫৭ জন। তার মধ্যে ৭ হাজার ৬৬৬ জন পুরুষ ও ৪ হাজার ৪৯১ জন নারী। ৪ জনের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া যেমন জ্বর, টিকা নেয়ার স্থানে লাল হওয়া ইত্যাদি দেখা গিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App