×

জাতীয়

এখন প্রয়োজন জাতিকে ঐক্যবদ্ধ করা : মির্জা ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ০৮:৩২ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দানবের হাত থেকে মুক্তির উপায় খুঁজতে হবে। বর্তমান ত্রাসের রাজত্বের অবসান ঘটাতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে আমরা সকলেই ব্যর্থ হযয়েছি। গত ৫০ বছরে ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা যা অর্জন করেছিলাম, তার সবকিছু সরকার ধ্বংস করে দিয়েছে। এখন প্রয়োজন জাতিকে ঐক্যবদ্ধ করা।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি আয়োজিত ‘করোনা মোকাবিলায় স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক ভার্চূয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আসম আবদুর রব। এতে আরও অংশ নেন ছানোয়ার হোসেন তালুকদার, সা কা ম আনিছুর রহমান খান, মো. সিরাজ মিয়া এবং তৌহিদ হোসেন। আলোচনা সভায় প্রস্তাব উত্থাপন করেন শহিদ উদ্দিন মাহমুদ স্বপন।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, করোনা মোকাবিলায় জনগণকে সম্পৃক্ত ও জাতীয় ঐক্য  স্থাপনের লক্ষ্যে বিদ্যমান মডেল পরিবর্তন করে নতুন কৌশলগত পরিকল্পনা প্রয়োজন। করোনার বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধ মোকাবিলায় ৫টি লক্ষ্যকে সামনে রেখে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

জেএসডির প্রস্তাাবিত ৫টি লক্ষ্য হলো-করোনা মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক প্রতিরোধ ও মানসম্পন্ন চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, স্থানীয় সরকারের নেতৃত্বে জনগণকে সম্পৃক্তকরণ, দারিদ্র সীমার নিচে প্রায় কোটি জনগণকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষাসহ কর্মসংস্থানের ব্যবস্থাকরণ, স্থানীয় থেকে কেন্দ্র পর্যন্ত সকল পর্যায়ে জাতীয় ঐক্যস্থাপন এবং হার্ড ইমিউনিটি অর্জনের লক্ষ্যে টিকার বিকল্প উৎসের সন্ধানসহ জাতীয় পর্যায়ে টিকা উৎপাদনের উদ্যোগ গ্রহণ।

রব আরও বলেন, করোনার ভয়াল থাবায় ইতোমধ্যে প্রায় ৫ কোটি জনগণ দারিদ্র্যসীমার নিচে এসে পড়েছে। এই বিরাট জনগোষ্ঠীর খাদ্য সংস্থা এবং অর্থনৈতিক পুনর্বাসন ব্যবস্থা আওতাধীন না করে কোনোভাবেই করোনা মোকাবিলা করার কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না। নিরন্ন মানুষকে সুরক্ষা বেষ্টনীর বাইরে রেখে অপরিকল্পিত লকডাউন, কঠোর লকডাউন বা সর্বাত্মক লকডাউনের ঘোষণা হবে নিষ্ঠুর এবং আত্মঘাতী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

আওয়ামী লীগের মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App