×

জাতীয়

শিক্ষকদের ৭৫ হাজার কোটি টাকা সহায়তা প্রধানমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২১, ০৭:২২ পিএম

করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়া নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রায় ৭৫ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১২ মে) এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস।

সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ পাঁচ হাজার ৭৮৫ জন এবং কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার ৬১ হাজার ৪৪০ জন শিক্ষক কর্মচারীকে এ সাহায্য দেওয়া হয়। এর মধ্যে প্রত্যেক শিক্ষককে ৫ হাজার টাকা এবং প্রত্যেক কর্মচারীকে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে।

এ আর্থিক সহায়তা দেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুকুলে ৪৬ হাজার ৬৩৩ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অনুকুলে ২৮ হাজার ১৮৪ কোটি টাকা এককালীন অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App