×

জাতীয়

হাইকোর্টে ক্ষমা চাইলেন শাহপরান থানার ওসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২১, ০৩:৩৭ পিএম

নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দিতে না পারায় তলব করার পর হাইকোর্টে স্বশরীরে উপস্থিত হয়ে ক্ষমা চাইলেন সিলেটের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান। করোনার কারণে প্রতিবেদন দিতে দেরি হয়েছে উল্লেখ করে আইনজীবীর মাধ্যমে তিনি আদালতে ক্ষমা প্রার্থনা করেন।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ শুনানি শেষে সোমবার (১৪ জুন) অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। আদালতে ওসির পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আব্দুল হালিম কাফী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

ওসির পক্ষের আইনজীবী মোহাম্মদ আব্দুল হালিম কাফী গণমাধ্যমকে জানান, শাহপরান থানায় করা এক ডাকাতির মামলার আসামি মোহাম্মদ ইউসুফ হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। ওই জামিন আবেদনের শুনানিতে গত ৯ মার্চ ডাকাতি মামলার তদন্তের অগ্রগতি জানাতে ওই থানার ওসিকে নির্দেশ দেন হাইকোর্ট।

সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান ওই আদেশের কথা ওসিকে জানালে তিনি একদিনের মধ্যেই তদন্তের অগ্রগতির বিষয়ে জানানোর কথা বলেন। কিন্তু, এরপর ফোন ও ই-মেইল করেও জবাব না পাওয়ায় সহকারী অ্যাটর্নি জেনারেল বিষয়টি আদালতকে জানান। এরপর এ বিষয়ে ব্যাখ্যা দিতে ওসিকে তলব করেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App