×

জাতীয়

নি‌র্দোষ প্রমা‌ণিত হলেন বাংলা‌দেশি বং‌শোদ্ভূত ব্রিটিশ এম‌পি আপসানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ১১:৫৮ পিএম

নি‌র্দোষ প্রমা‌ণিত হলেন বাংলা‌দেশি বং‌শোদ্ভূত ব্রিটিশ এম‌পি আপসানা

এম‌পি আপসানা

লন্ড‌নের বাঙালিপাড়ার পপলার ও লাইমহাউস আসনের বাংলা‌দেশি বং‌শোদ্ভূত এম‌পি আপসানা বেগ‌ম সরকারি আবাসন নি‌য়ে প্রতারণার মামলায় নি‌র্দোষ প্রমাণিত হ‌য়ে‌ছেন। শুক্রবার (৩০জুলাই) লন্ড‌নের স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্ট এ রায় দিয়েছেন। মামলার শুরু থে‌কেই আপসানা নি‌জের বিরু‌দ্ধে আনা অভি‌যোগ অস্বীকার ক‌রে‌ ব‌লে আস‌ছি‌লেন এবং দাবি করেছেন তি‌নি ষড়য‌ন্ত্রের শিকার। খবর: দ্য গার্ডিয়ান ও দ্য ইনডিপেন্ডেন্ট।

আপসানা ব্রিটে‌নের সর্বশেষ জাতীয় নির্বাচ‌নে লন্ড‌নের সব‌চে‌য়ে বে‌শি বাংলা‌দেশি বহুল এলাকা পপলার লাইমহাউস এলাকা থে‌কে লেবা‌র পা‌র্টির ম‌নোনয়ন পে‌য়ে চম‌কের সৃ‌ষ্টি ক‌রেন।

লেবার পা‌র্টির নিরাপদ এ আসন‌টি থে‌কে ম‌নোনয়ন পাওয়া মা‌নেই অনেকটা নি‌শ্চিত বিজয়। য‌দিও সে ম‌নোনয়ন যু‌দ্ধে খোদ বাঙালি‌দেরও বি‌রোধিতার মু‌খোমু‌খি হ‌তে হয় আপসানা‌কে।

আপসানার বিরুদ্ধে আদাল‌তে হাউজিং ফ্রডের তিনটি অভিযোগ আনা হ‌য়। তিন লাখ পাউন্ড মূল‌্যমা‌নের ইসল অব ডগ‌সের যে ফ্লাট‌টি নি‌য়ে তার বিরু‌দ্ধে প্রতারণার অভি‌যোগ তোলা হ‌য়ে‌ছে সে‌টি টাওয়ার হ‌্যাম‌লেট‌স কাউন্সিলের অর্ন্তগত।

উল্লেখ্য, গত নির্বাচনে কনজারভেটিভ প্রার্থী শিউন ওককে প্রায় ২৯ হাজার ভোটে হারিয়ে এমপি নির্বাচিত হন লেবার পার্টির প্রার্থী আপসানা।

তার জন্ম ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসে হলেও বাংলাদেশে তার বাবার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। আপসানার বাবা মনির উদ্দিন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App