×

জাতীয়

ভাষা শহীদদের সমাধিতে বিএনপি’র শ্রদ্ধা নিবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫৮ এএম

ভাষা শহীদদের সমাধিতে বিএনপি’র শ্রদ্ধা নিবেদন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে। আজ বুধবার সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ শ্রদ্ধা জানান। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, আবদুস সালাম, জয়নুল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন। ভাষা শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করার উদ্দেশে রওয়ানা করেন বিএনপির নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App