×

জাতীয়

শিশু হৃদয়কে এখনো উদ্ধার করা যায়নি, চলছে অভিযান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৭, ০১:১২ পিএম

রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকার খালে পড়ে নিখোঁজ হওয়া তিন বছর বয়সী শিশু হৃদয়কে গতকাল সোমবার রাত পর্যন্ত উদ্ধার করা যায়নি। শিশুটির সন্ধানে খালজুড়ে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। গত রবিবার বিকাল ৫টার দিকে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় শিশুটি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরিদল আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। খালে ব্যাপক ময়লা-আবর্জনা থাকায় শিশুটিকে উদ্ধারে সমস্যা হচ্ছে, স্বাভাবিকভাবে কাজ করা যাচ্ছে না। ময়লা সরিয়ে কাজ করতে বেগ পেতে হচ্ছে। উদ্ধার অভিযানে মুগদা থানা পুলিশও সহযোগিতা করছে। স্থানীয়রা জানান, শিশুটির বাবার নাম কামাল হোসেন। তিনি পেশায় রিকশাচালক। তারা খালটির পাশের বস্তিতে ভাড়া থাকে। গত রবিবার বিকাল পাঁচটার দিকে মুগদার ওই খালটির পাশে খেলছিল শিশুটি। এর একপর্যায়ে সে খালে পড়ে মুহূর্তে তলিয়ে যায় বলে আশপাশের লোকজন জানায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। এদিকে মুগদা থানার ওসি এনামুল হক বলেন, শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে তারা এক সাথে কাজ করে যাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App