×

জাতীয়

রাষ্ট্রীয় সফরে ভারত গেলেন নৌবাহিনী প্রধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ০৫:০৯ পিএম

রাষ্ট্রীয় সফরে ভারত গেলেন নৌবাহিনী প্রধান

নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল

নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল রাষ্ট্রীয় সফরে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। ভারতীয় নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে শনিবার (২৩ অক্টোবর) তিনি এ সফরের উদ্দেশে ঢাকা ছাড়েন। আইএসপিআর-এর এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।

সফরকালে নৌপ্রধান এডমিরাল এম শাহীন ইকবাল ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ভারতের চীফ অব ডিফেস স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং দেশটির নৌবাহিনী প্রধান এডমিরাল করম্বির সিং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া তিনি ভারতের সেনা ও বিমান বাহিনী প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ, কমান্ড্যান্ট ডিফেস সার্ভিস স্টাফ কলেজ, প্রতিরক্ষা সচিব এবং পররাষ্ট্র সচিব এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

নৌপ্রধানের এ সফরের মধ্য দিয়ে প্রতিবেশী বন্ধুপ্রতিম দেশ ভারত ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যকার পেশাগত সম্পর্ক উন্নয়নসহ প্রশিক্ষণ ও বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

রাষ্ট্রীয় সফর শেষে নৌপ্রধান আগামী ২৯ অক্টোবর দেশে ফিরবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দেশীয় বস্ত্রখাতের জন্য বড় সুখবর পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

প্রতিমন্ত্রী দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App