×

এনসিপি

‘তেল সংকট নিয়ে পুরোটাই সরকারের পরিকল্পিত কাণ্ড’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম

‘তেল সংকট নিয়ে পুরোটাই সরকারের পরিকল্পিত কাণ্ড’

ছবি: সংগৃহীত

বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জ্বালানি তেল সংকট নিয়ে সরকার একটি নাটক করল। সংকট নেই, এসব বলে দাম বাড়িয়ে ফেলল। পুরোটাই সরকারের পরিকল্পিত কাণ্ড। সিন্ডিকেটের প্রভাবে এটা করা হয়েছে।’

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, দেশে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে এবং পূর্বের রাজনৈতিক বন্দোবস্তে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।

রাজনৈতিক জোট সম্প্রসারণ প্রসঙ্গে তিনি জানান, বর্তমান প্রেক্ষাপটে বৃহত্তর ঐক্য গড়ে তোলা জরুরি। এ কারণে আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এবি পার্টি-এর সঙ্গে এনসিপির যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একটি ব্যঙ্গ কার্টুন প্রকাশের জেরে এক ব্যক্তিকে গ্রেফতারের ঘটনাকে বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি এর নিন্দা জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন আলী আহসান জুনায়েদ, রাফে সালমান রিফাত, রিফাত রশিদ এবং সানি আব্দুল হক। এ সময় বিভিন্ন প্ল্যাটফর্মের ৪৭ জন সদস্য আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

শামা ওবায়েদ ‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

সুখবর দিলেন মৌসুমী

সুখবর দিলেন মৌসুমী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App