×

এনসিপি

বিএনপি কি শুধু বিএনপির, নাকি দেশের সরকার: প্রশ্ন সারজিসের

Icon

মো. আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৯:৪১ পিএম

বিএনপি কি শুধু বিএনপির, নাকি দেশের সরকার: প্রশ্ন সারজিসের

ছবি: ভোরের কাগজ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ও পথসভা করেছে। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রহনপুর পৌর এলাকার কলেজ মোড় থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা শুরু হয়।

পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রহনপুর রেলস্টেশনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবু মাসুদ মাস্টারের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। পথসভায় সারজিস বলেন, ‘একটি নির্বাচিত সরকার হিসেবে বিএনপি এসেছে, আমরা তাদের সাধুবাদ জানাই। কিন্তু আপনারা লক্ষ্য করুন, গত সাড়ে চার মাসে যত ধরনের সরকারি সুযোগ-সুবিধা, কার্ড থেকে শুরু করে অন্যান্য যা কিছু এসেছে, কেন জানি সবকিছু শুধু বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে বিএনপির ভোটারদেরই দেওয়া হয়েছে।

‘বিএনপি কি শুধু বিএনপির সরকার, নাকি বিএনপি এই বাংলাদেশের সরকার? খাল খননের আগে যদি খাল খননের টাকাই শেষ হয়ে যায়, রাস্তা তৈরির আগেই যদি বালু ও টেন্ডারের টাকা ঠিকাদারের কাছ থেকে লুটপাট হয়ে যায়, তাহলে আপনারা ভালো রাস্তা পাবেন না। ভালো হাসপাতালে সেবাও পাবেন না। কেউ একজন আমার মার্কায় ভোট দিয়েছে বলে যদি তার সব অপরাধ মাফ হয়ে যায়, তাহলে এই বাংলাদেশ কোনো দিন পরিবর্তন হবে না।

‘যে চাঁদাবাজ, যে দখলদার, যে মাদক ব্যবসায়ী, যে সিন্ডিকেট চালায় এবং যে মানুষের হক নষ্ট করে, সে যে দলেরই হোক, তাদের আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. রাশেদুজ্জামান, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মুনিরা শারমিন, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হাসান এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা সদস্যসচিব মো. নজরুল ইসলাম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বন্য হাতির দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্য হাতির দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে

গোলাম পরওয়ার চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে

হত্যার চেষ্টা চালালে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি ট্রাম্পের

হত্যার চেষ্টা চালালে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি ট্রাম্পের

ফিফা থেকে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

ফিফা থেকে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App