×

এনসিপি

সারজিস

তারেক রহমানের সিগন্যাল ছাড়া এই হামলা অসম্ভব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৬:০৮ পিএম

তারেক রহমানের সিগন্যাল ছাড়া এই হামলা অসম্ভব

ছবি : সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি দাবি করেন, তারেক রহমানের নির্দেশনা এবং স্থানীয় বিএনপির সমর্থন ছাড়া যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের পক্ষে এ ধরনের হামলা চালানো সম্ভব ছিল না।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে হামলার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম এসব অভিযোগ করেন।

তিনি জানান, গোলাপগঞ্জ উপজেলার পাঁচ মাইল এলাকায় দুপুরের খাবারের জন্য যাওয়ার সময়ও তাদের ওপর রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ ঘটনার ভিডিও প্রমাণ তাদের কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।

আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, শেখ হাসিনার শাসনামলে যেমন সহিংসতার অভিযোগ ছিল, তেমনি বর্তমানে বিএনপির কিছু নেতা-কর্মীর বিরুদ্ধেও একই ধরনের আচরণের অভিযোগ উঠছে। তিনি দাবি করেন, হবিগঞ্জে এক কর্মীর চোখে গুরুতর আঘাতের ঘটনার পর গোলাপগঞ্জেও তাদের চোখ লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছে।

তিনি আরও বলেন, যদি অন্য রাজনৈতিক দলগুলোর কার্যক্রম বাধাগ্রস্ত করতে বিএনপি একই ধরনের রাজনৈতিক কৌশল অনুসরণ করে, তাহলে এর পরিণতি তাদের জন্যও নেতিবাচক হতে পারে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গোলাপগঞ্জ পৌরসভা এলাকায় সারজিস আলম ও ডা. মাহমুদা মিতুকে বহনকারী গাড়িবহরে প্রথম দফায় হামলার ঘটনা ঘটে। এর প্রায় ২০ মিনিট পর উপজেলার পাঁচ মাইল বাজার এলাকায় দ্বিতীয় দফায় হামলার অভিযোগ ওঠে।

এদিকে সিলেটের পুলিশ সুপার শাহ আলম জানান, পূর্বনির্ধারিত একটি বাসায় দুপুরের খাবার খেতে যাওয়ার পথে পাঁচ মাইল বাজার এলাকায় এনসিপির গাড়িবহর হামলার মুখে পড়ে।

তবে সারজিস আলমের অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত

দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত

শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে ভারত : প্রত্যাশা জামায়াতের

শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে ভারত : প্রত্যাশা জামায়াতের

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস

ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App