×

পুরনো খবর

হত্যার মামলায় ছেলেসহ ২ জনের ফাঁসি, মায়ের যাবজ্জীবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ০১:৪০ পিএম

হত্যার মামলায় ছেলেসহ ২ জনের ফাঁসি, মায়ের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

রংপুরে সাবেক এপিপি ও প্রবীণ আইনজীবী আসাদুল হক (৬০) হত্যা মামলায় দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মোর্শেদা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় দেন। এ সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মালেক।

তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মহানগরীর তাজহাট এলাকার ধর্মদাস বারো আউলিয়া গ্রামের মৃত জাফর ড্রাইভারের ছেলে রতন মিয়া (৩২) এবং খোর্দ্দ তামপাট আদর্শপাড়া এলাকার মনির মিস্ত্রীর ছেলে সাইফুল ইসলাম (২৬)। আর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রাপ্ত মোর্শেদা বেগম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রতন মিয়ার মা।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ছুরিকাঘাতে নিহত আসাদুল হক জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ছিলেন। তিনি রংপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ও সাবেক এপিপি ছিলেন। আইনজীবী আসাদুল হকের সংসারে স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। তার বড় মেয়ে আশা হক অস্ট্রেলিয়া প্রবাসী।

২০২০ সালে করোনা পরিস্থিতিতে ছোট মেয়ে বগুড়া আজিজুল হক কলেজের শিক্ষার্থী আরফিন নাহার অংকনকে নিয়ে তার স্ত্রী নিজ গ্রামের বাড়ি মিঠাপুকুর উপজেলার বালুয়া ছড়ান এলাকায় অবস্থান করছিলেন। আর ধর্মদাস বারো আউলিয়া এলাকার ওই বাড়িতে আসাদুল হক একা থাকতেন। ঘটনার দিন ২০২০ সালের ৫ জুন শুক্রবার বেলা দেড়টার দিকে ধর্মদাস বারো আউলিয়া এলাকার ওই বাড়িতে চুরি করতে গিয়ে আইনজীবী আসাদুল হকের হাতে ধরা পড়েন আসামি রতন মিয়া।

এ সময় তার এক সহযোগী পালিয়ে যান। তবে আসাদুল হকের গলায় এবং পেটে ছুরিকাঘাত করে দেয়াল টপকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রতন মিয়াকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। পরে তাজহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই আইনজীবীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত আসাদুল হকের মেয়ে আরফিন নাহার অংকন বাদী হয়ে ঘটনার দিনই রতন মিয়া ও সাইফুল ইসলামকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে

ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে

ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

সরকারি বহরে ঢুকছে বৈদ্যুতিক গাড়ি, দাম ৫০-৭৫ লাখ টাকা

সরকারি বহরে ঢুকছে বৈদ্যুতিক গাড়ি, দাম ৫০-৭৫ লাখ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App