×

পুরনো খবর

টাকি মাছের ভর্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০১৯, ০৪:৪৫ পিএম

টাকি মাছের ভর্তা
উপকরণ: টাকি মাছ ৪টি বড়, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, ২টি কাঁচা মরিচের কুচি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, আদা মিহি কুচি ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, হলুদের গুঁড়া আধা চা-চামচ, মরিচের গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ৪ টেবিল চামচ। প্রণালি: টাকি মাছ কেটে ও ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। রসুন বাটা, হলুদ-মরিচের গুঁড়া ও লবণ মাখিয়ে রাখতে হবে পাঁচ মিনিট। কড়াইয়ে তেল দিয়ে তাতে টাকি মাছগুলো লাল করে এবং একটু চেপে চেপে ভালো করে ভাজতে হবে, যেন কোনো পানি না থাকে মাছের মধ্যে। ভাজা হলে মাছের কাঁটা বেছে কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা ও আদা কুচি দিয়ে মেখে পরিবেশন করা যায় মজাদার টাকি মাছের ভর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হতদরিদ্র সেই শিক্ষার্থীর পাশে ডিসি মাহবুবউল করিম

হতদরিদ্র সেই শিক্ষার্থীর পাশে ডিসি মাহবুবউল করিম

যুব এশিয়া কাপ আগামী মাসেই, বাংলাদেশের প্রতিপক্ষ কারা

যুব এশিয়া কাপ আগামী মাসেই, বাংলাদেশের প্রতিপক্ষ কারা

মৃত্যুর আগে বন্ধুকে মেসেজ করেছিলেন নানা পাটেকর, শেষ রাতে কী ঘটেছিল?

মৃত্যুর আগে বন্ধুকে মেসেজ করেছিলেন নানা পাটেকর, শেষ রাতে কী ঘটেছিল?

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App