×

পুরনো খবর

উদ্বৃত্ত অর্থ অন্য মন্ত্রণালয়ের প্রকল্পে ব্যয়ের সুপারিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৩:৪৬ পিএম

যদি কোনো মন্ত্রণালয় তার বরাদ্দ অর্থ খরচ করতে ব্যর্থ হয় তাহলে সেই অব্যয়িত অর্থ অন্যকোনো মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রকল্পে ব্যয় করার সুপারিশ করেছে জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এছাড়া বৈঠকে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে এর প্রতিরোধে অধিকতর জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করা হয়। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদে অনুষ্ঠিত বৈঠকের কার্যপত্র থেকে এসব তথ্য জানা গেছে।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এমএ মান্নান, মেজর (অবঃ) রফিকুল ইসলাম (বীর উত্তম), সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার, মোরশেদ আলম, রওশন আরা মান্নান এবং আদিবা আনজুম মিতা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে করোনা ভাইরানের বিষয়ে আলোচনায় বলা হয়, করোনা ভাইরাসের মত মরণ ব্যাধি যেনো ছড়াতে না পারে সে সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন। এছাড়া যেসব মন্ত্রণালয়ে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বরাদ্দকৃত অর্থ প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর উদ্বৃত্ত থাকে সেই অব্যবহৃত অর্থ ফেরত নিয়ে যে মন্ত্রণালয়সমূহে পর্যাপ্ত আর্থিক সক্ষমতার অভাবে প্রকল্প বাস্তবায়ন বিঘ্নিত হচ্ছে। তাদেরকে দেবার বিষয়টি বিবেচনা করার সুপারিশ করা হয়।

এছাড়া বৈঠকে কমিটির সদস্য সাবের হোসেন চৌধুরীর প্রস্তাবমতে সাংসারিক কর্মকান্ডে নিয়োজিত নারী সমাজের অবদানকে জিডিপি’তে অন্তর্ভূক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা করেন।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়াধীন হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরসহ অন্যান্য বিমান বন্দরের উন্নয়নের জন্য গৃহীত প্রকল্পসমূহের বাস্তব অগ্রগতি সম্পর্কে কমিটি জানতে চান।

এসময় পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব, সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, পরিকল্পনা বিভাগের সচিব, আইএমইডি এর সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App