×

পুরনো খবর

আপেল, আঙুর, কমলালেবুতেই কমবে ওজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০১৮, ০১:০৫ পিএম

আপেল, আঙুর, কমলালেবুতেই কমবে ওজন
ওজন কমাতে শীতে বেশি করে আপেল, আঙুর এবং কমলালেবু খাওয়ার পরামর্শ দিচ্ছেন ডায়েটিশিয়নরা। ফিটনেস ধরে রাখতে এই তিন ফলের জুড়ি নেই বলে দাবি তাঁদের। এক নজরে দেখে নিন কী করে ওজন কমায় আপেল, আঙুল ও কমলালেবু। আপেল গবেষণায় দেখা গিয়েছে, আপেল খেলে ওজন কমে দ্রুত। দিনে তিনটি আপলে খেতে পারলে আপনিও হতে পারেন তন্বী। আপেলে থাকা ফাইবারই ওজন কমিয়ে আপনাকে ফিট করে তুলবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাই কোনও জাদু নয়, প্রতিদিন ৩টে করে আপেল খাওয়া এবার অভ্যেস করেই ফেলুন। আঙুর আঙুরেও কমতে পারে আপনার ওজন। আঙুরে থাকা ফাইবার যেমন শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে দেয়, তেমনি কমায় রক্তে অতিরিক্ত শর্করা। ১০০ গ্রাম আঙুরে মাত্র ৮০ ক্যালরি ফ্যাট থাকে। তাই পেট ভরিয়ে ওজন কমাতে বেশি করে আঙুর খান। কমলালেবু আঙুর এবং আপেলের মতোই অতিরিক্ত ওজন ঝরাতে পারে কমলা লেবু। শীতের সকালে রোদ পোহাতে পোহাতে যদি ভিটামিন সি-এ ভর্তি কমলালেবু খেতে শুরু করেন, কয়েক দিনের মধ্যেই কমতে শুরু করবে আপনার ওজন। কমলা লেবুতে থাকা ফাইবার এবং জল আপনার ওজন কমিয়ে দিতে সাহায্য করে। আপনি যদি একটি কমলালেবুতে মাত্র ৮৬ ক্যালরি শক্তি থাকে। তাই আর দেরি নয়, আপেল, আঙুর এবং কমলা লেবু দিয়েই শুরু করে দিন আপনার ওজন ঝরানোর পালা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App