×

পুরনো খবর

উজ্জ্বল ত্বক পেতে কাঠবাদামের তিন ব্যবহার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৮, ০৪:৫৫ পিএম

উজ্জ্বল ত্বক পেতে কাঠবাদামের তিন ব্যবহার
সুন্দর, উজ্জ্বল, দীপ্তিময় ত্বকের জেল্লা বাড়াতে, ত্বককে দীপ্তিময় রাখতে কাঠবাদাম চমৎকার একটি উপাদান। ত্বকের জেল্লা বাড়াতে কাঠবাদামের কিছু ব্যবহারের কথা জেনে  নিই- ১. কাঠবাদাম ও মধু কাঠবাদামের তেল ও মধু একত্রে মেশান। সারারাত এটি মুখে মেখে রেখে দিন। সকালবেলা হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সুন্দর ত্বক পেতে সপ্তাহে দুই থেকে তিন বার মিশ্রণটি ব্যবহার করুন। ২. কাঠবাদামের তেল ও গোলাপ জল কাঠবাদামের তেলে গোলাপ জল মেশান। সারারাত ত্বকে মেখে রাখুন। সকালবেলা ঘুম থেকে ওঠে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন থেকে চারদিন এই পদ্ধতি অনুসরণ করুন। ৩. দুধ ও কাঠবাদাম একটি ছোট পাত্রে আধা চা চামচ কাঠবাদামের তেল নিন। এর মধ্যে দুই চা চামচ দুধ মেশান। মিশ্রণটি ত্বকে ঘষুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ঘরোয়া ফেসিয়াল ক্লিনজারটি সপ্তাহে দুই বার ব্যবহার করতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App