×

পুরনো খবর

বিনা অপরাধে চার মাস কারাভোগ !

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২১, ১০:২৩ এএম

বিনা অপরাধে চার মাস কারাভোগ !

ভুক্তভোগী আশরাফ আলী মিন্টু মোল্লা। ফাইল ছবি।

পুলিশের অবহেলায় কোন দোষ ছাড়াই চার মাস জেল খাটতে হয়েছেন আশরাফ আলী মিন্টু মোল্লা নামে এক দিনমজুরকে। আশরাফ আলী নামে এক দণ্ডপ্রাপ্ত আসামির স্থলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। সবশেষ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সাহায্যে বৃহস্পতিবার (১১ মার্চ) আদালত তাকে অব্যাহতি দেন।

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন দীঘিরপাড় এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন আশরাফ আলী মিন্টু মোল্লা। তার বাবার নাম মোহর আলী মোল্লা।

আশরাফ আলী পেশায় ভ্যানচালক। তিনি জানান, কখনও কখনও দিনমজুরের কাজ করতেন। তিনি আরো জানান, ২০২০ সালের ১৬ নভেম্বর রাত ১০টার দিকে স্থানীয় চৌকিদার কালা কবিরকে নিয়ে তার বাড়িতে যান বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম। এক বছরের সাজাপ্রাপ্ত দীঘিরপাড় এলাকার মৃত মোহর আলীর ছেলে আশরাফ আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে দেওয়া আদালতের গ্রেফতারি পরোয়ানার কপি দেখান। পরে তারা তাকে আশরাফ আলী বলে আটক করেন।

তিনি আশরাফ আলী নয় জানালেও পুলিশ তাকে থানায় ধরে নিয়ে যায়। পরদিন সকালে তার পরিবারের লোকজন জন্মনিবন্ধন সনদ নিয়ে থানায় গেলেও তাকে ছাড়েনি। এরপর পুলিশ তাকে কারাগারে পাঠায়।

তিনি বলেন, কারাগারের দরবার ফাইলে অভিযোগ করলেও আশরাফ আলীর পরিবর্তে তাকে জেল খাটতে বাধ্য করা হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। গত শনিবার যশোর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যান লিগ্যাল এইড কমিটির সচিব। এসময় মিন্টু তার কাছেও অভিযোগ করেন যে তিনি দণ্ডপ্রাপ্ত আশরাফ আলী নন। অভিযোগটি আমলে নিয়ে লিগ্যাল এইডের আদালতকে বিষয়টি অবহিত করেন আইনজীবীরা। এরপর লিগ্যাল এইডের সহযোগিতায় বৃহস্পতিবার (১১ মার্চ) আদালতে কাগজপত্র যাচাই বাছাই করে নিশ্চিত হওয়া যায় যে, আশরাফ আলী অন্য এক ব্যক্তি। যশোরের যুগ্ম দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-৬ এর বিচারক এ মামলা থেকে অব্যাহতি দেন তাকে।

আদালত মিন্টুকে মুক্তি দেওয়ায় তার স্ত্রী ফাহিমা বেগম সন্তোষ প্রকাশ করে বলেছেন, দেশে এখনো ন্যায়বিচার আছে। কিছুদিন পরে হলেও ন্যায়বিচার পেয়েছেন তার স্বামীর জন্য।

ব্লাস্টের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবীর বলেন, অভিযোগটি আসার পর তার মুক্তির আবেদন করে আদালতকে অবহিত করি। তারপর, আদালত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও পরীক্ষা করে আশরাফ আলী মিন্টুকে অব্যাহতি দেন।

তিনি বলেন, পুলিশ তাকে আটক করেছিল বাবার নাম ও নামের প্রথম অংশ একই হওয়ায় । পুলিশ একটু সতর্ক হলে ও যাচাই করলে চার মাস জেল খাটতে হতো না একজন নিরাপরাধ মানুষ। এটা পুলিশের দায়িত্ব অবহেলা।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব মাহবুবুর রহমান ভূঁঞা

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব মাহবুবুর রহমান ভূঁঞা

আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন ছুটি, খসড়া তালিকা

আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন ছুটি, খসড়া তালিকা

বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ

বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ফের হামলা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ফের হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App