×

রাজনীতি

নির্বাচনে মানুষ হত্যা `ভয়ঙ্কর ও মর্মান্তিক': আ স ম আবদুর রব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ০৮:২৪ পিএম

নির্বাচনে মানুষ হত্যা `ভয়ঙ্কর ও মর্মান্তিক': আ স ম আবদুর রব

আ স ম আবদুর রব

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দ্বিতীয় ধাপ পর্যন্ত ৩৯ নাগরিক নিহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। অতিসত্বর মানুষ হত্যার 'ভয়ঙ্কর ও মর্মান্তিক' নির্বাচন বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি। শনিবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

রব বলেছেন, ‘জনগণের ভোটাধিকার নিশ্চিত না করে নির্বাচনী নাটকের নামে সহিংসতায় ৩৯ জনের প্রাণহানি প্রজাতন্ত্রের জন্য খুবই ‘ভয়ঙ্কর ও মর্মান্তিক। এসবই শাসকদলের অন্তঃকোন্দল ও গণতন্ত্র বিহীন হিংস্র রাজনীতির কুফল। প্রতিটি নাগরিক হত্যার দায় সরকারের এবং নির্বাচন কমিশনকে বহন করতে হবে উল্লেখ করে জাতীয় সংসদের সাবেক এই বিরোধী দলীয় নেতা বলেন, নাগরিকের জীবন সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের। নির্বাচনী প্রহসনে দিনের পর দিন প্রজাতন্ত্রের নাগরিক হত্যার পরও সরকার এবং ইসি তথাকথিত ‘উৎসবমুখর’ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে আত্মতৃপ্তি প্রকাশ করবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নাগরিক সুরক্ষায় সরকারের ব্যর্থতা ক্ষমার অযোগ্য অপরাধ।

তিনি বলেন, ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, সংঘর্ষ, গুলি, ককটেল বিস্ফোরণ, বিদ্রোহী প্রার্থীদের নমিনেশন সাবমিট করতে না দেওয়ার মাধ্যমে নির্বাচনী পরিবেশ চরমভাবে ধ্বংস হওয়ার পরও সরকারদলীয় প্রার্থীদের বিজয়ী দেখানের জন্য ‘নির্বাচনী আয়োজন’ জাতির কাছে তামাশায় পরিণত হয়েছে। প্রতিটি নির্বাচন রক্তের হলি খেলায় রূপ নিয়েছে। প্রজাতন্ত্রের নাগরিক হত্যা বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় অরাজকতা ও সংঘাত এবং জিঘাংসার সংস্কৃতি ক্রমাগত বাড়ছে।

তিনি বলেন, সরকারকে অতিসত্ত্বর মানুষ হত্যা এবং ভোটারবিহীন নির্বাচনের নাটক বন্ধ করতে হবে। সর্বাগ্রে জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই সব নির্বাচনের আয়োজন করার আহ্বাণ জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জবিতে জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, সাংবাদিকসহ শতাধিক আহত

জবিতে জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, সাংবাদিকসহ শতাধিক আহত

জবির সংঘর্ষের পর হাসপাতালে আহতদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

জবির সংঘর্ষের পর হাসপাতালে আহতদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান

আসিফ মাহমুদ প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App