×

রাজনীতি

মুক্তি পেলেন বিএনপির সাবেক এমপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২, ০৬:০০ পিএম

মুক্তি পেলেন বিএনপির সাবেক এমপি

ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফা রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

শুক্রবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার কামাল তারেক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) নাদিম মোস্তফার জামিন মঞ্জুর করেন আদালত। সেই নির্দেশনা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছালে শুক্রবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

এদিকে, করাগার থেকে মুক্তি পাওয়ার পর নাদিম মোস্তফাকে ফুল দিতে বরণ করেন বিএনপির নেতাকর্মীরা।

এর আগে, ২৩ নভেম্বর দুপুরে নগরীর পাঠানপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন তিনি। রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ

শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ

ইরানে হামলার নীলনকশা নিয়ে ট্রাম্পের সঙ্গে শীর্ষ কমান্ডারের বৈঠক

ফের মহাযুদ্ধের দামামা ইরানে হামলার নীলনকশা নিয়ে ট্রাম্পের সঙ্গে শীর্ষ কমান্ডারের বৈঠক

মারা গেছেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

মারা গেছেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে বন্ধু দীপ

তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে বন্ধু দীপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App