×

রাজনীতি

হাবিবুর রহমান মোল্লার আসনে ফরম কিনলেন তার ছেলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২০, ০১:০২ পিএম

হাবিবুর রহমান মোল্লার আসনে ফরম কিনলেন তার ছেলে

মশিউর রহমান মোল্লা সজল।

প্রয়াত সাংসদ হাবিবুর রহমান মোল্লার ঢাকা-৫ আসনে মনোনয়ন ফরম কিনলেন তারই বড় ছেলে মশিউর রহমান মোল্লা সজল। মশিউর ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রয়াত এমপি পত্মি রেজিয়া বেগম মাতুয়াইল কবরস্থানে কবর জিয়ারত শেষে তার বড় ছেলের পক্ষে সকাল ১১ টা ২০মিনিটের দিকে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন- মেঝ ছেলে বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মোল্লা শ্যামল।

এরআগে মাতুয়াইল কবরস্থানের পাশের মসজিদে ১৫ আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মশিউর রহমান মোল্লা সজল সহ ঢাকা -৫ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App