×

রাজনীতি

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ০৪:১৬ পিএম

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

ছবি: সংগৃহীত

ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

নবগঠিত এই আংশিক কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সিনিয়র সহ-সভাপতি; শ্যামল মালুম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক; আমানউল্লাহ আমান সাংগঠনিক সম্পাদক; মো. জাহাঙ্গীর আলম দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) এবং শরিফ প্রধান শুভ প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)।

আরো পড়ুন: বেইলি রোডে অগ্নিকাণ্ড: মির্জা ফখরুলের শোক

অপরদিকে, ছাত্রদল—ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদল—ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

নবগঠিত এই আংশিক কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- মাসুম বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি; আনিসুর রহমান খন্দকার অনিক সহ-সভাপতি; নাছির উদ্দীন শাওন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক; শামীম আক্তার শুভ যুগ্ম সাধারণ সম্পাদক এবং নূর আলম ভূইয়া ইমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব মাহবুবুর রহমান ভূঁঞা

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব মাহবুবুর রহমান ভূঁঞা

আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন ছুটি, খসড়া তালিকা

আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন ছুটি, খসড়া তালিকা

বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ

বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ফের হামলা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ফের হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App