×

রাজনীতি

রুহুল কবির রিজভী

বাংলাদেশে এখন একটা পরিবারের জমিদারি চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০৬:২৫ পিএম

বাংলাদেশে এখন একটা পরিবারের জমিদারি চলছে

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশে এখন একটা পরিবারের জমিদারি চলছে, দেশ শেখ পরিবারের রাজতন্ত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, গতকাল (৯ মার্চ) আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট বারের নির্বাচন। অহংকারের মাত্রা ও ক্ষমতার দম্ভ কতটা তীব্র হতে পারে, সেখানে তা দেখা গেছে। সেখানে যুবলীগ যে তাণ্ডব চালিয়েছে তা দেশবাসী দেখেছেন। অথচ গ্রেপ্তার করা হয়েছে সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে। কিন্তু যুথিকে কেনো আটক করা হলো না? মারামারি করল তারা নিজেরা নিজেরা। আটক করা হয়েছে বিএনপির লোক।

রবিবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া সাইবার ফোর্স আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

বিএনপির সিনিয়র নেতা বলেন, সুপ্রিম কোর্টের মতো জায়গায়ও তারা ভোটের অধিকার কেড়ে নিলো, ফল কেড়ে নিলো। সেখানে রেজাল্ট জালিয়াতি করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। যদি সুষ্ঠুভাবে ভোট গণনা হতো বিএনপির ফুল প্যানেল বিজয়ী হতো।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ডামি সরকার মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। জনগণ যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাবে রাষ্ট্রপতি বানাবে সে অধিকার কেড়ে নেয়া হয়েছে। আজকে পাঁচ কোটি শিক্ষিত যুবক বেকার, সেদিকে খেয়াল নেই। তাদের কাজের সুযোগ করে দেয়ার কোনো উদ্যোগ নেই। তারা থোড়াই কেয়ার করছে না।

এ সময় আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহীদুল ইসলাম বাবুল, ফজলে হুদা বাবুল প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

আসামি ছিনিয়ে নিয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ

আসামি ছিনিয়ে নিয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল প্রসিকিউশনের

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল প্রসিকিউশনের

পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App