×

রাজনীতি

গুরুতর আহত আফরোজা আব্বাস হাসপাতালে ভর্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ০৫:৫৫ পিএম

গুরুতর আহত আফরোজা আব্বাস হাসপাতালে ভর্তি

ছবি: সংগৃহীত

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সদ্য কারামুক্ত মির্জা আব্বাসের সহধর্মিনী, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোররাতে ওযু করতে বাথরুমে গেলে পা পিছলে বাথরুমের মেঝেতে পড়ে গুরুতর আহত হন এবং তার ডান হাত ভেঙ্গে যায়। তাকে দ্রুত হাসাপাতালে নেয়া হলে অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. এম আলীর নেতৃত্বে একদল চিকিৎসক আফরোজা আব্বাসের হাতে দুই ঘন্টাব্যাপী অস্ত্রোপচার করেন। বর্তমানে তিনি অধ্যাপক ডা. শাহবুদ্দিন তালুকদার ও অধ্যাপক ডা. এম আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

আরো পড়ুন: হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আফরোজা আব্বাসের পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী, মহিলা দলের সব পর্যায়ের নেতাকর্মী এবং দেশবাসীর কাছে গুরুতর আহত আফরোজা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার স্বামী মির্জা আব্বাস।

উল্লেখ্য, গত কয়েকমাস আগে আফরোজা আব্বাস বাথরুমে পা পিছলে পড়ে তার পা ভেঙ্গে যায়। ফলে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছিলো তাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App