×

রাজনীতি

পরিবেশমন্ত্রী

সুস্থভাবে বেচে থাকতে প্লাস্টিক পলিথিন পণ্য বর্জন করতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৭:০৮ পিএম

সুস্থভাবে বেচে থাকতে প্লাস্টিক পলিথিন পণ্য বর্জন করতে হবে

ছবি: ভোরের কাগজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সুস্থভাবে বেঁচে থাকতে হলে ক্ষতিকর প্লাস্টিক ও পলিথিনের পণ্যের ব্যবহার বন্ধ করতে হবে। পলিথিন ব্যাগের পরিবর্তে পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। মন্ত্রী আরো বলেন, বায়ুদূষণের উৎসগুলো চিহ্নিত করেছে সরকার। বায়ুদূষণে নিয়ে এককভাবে নয় যৌথভাবে কাজ করা হলে আগামী বছর কিছুটা উন্নতি দেখতে পাওয়া যাবে।

বুধবার (২০ মার্চ) পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডস্থ, পূর্ব বাসাবো, প্রিন্স গার্ডেন কন্সট্রাকশন মাঠে প্রায় ৫ হাজার প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

উপহার বিতরণ অনুষ্ঠানটি পরিবেশবান্ধবভাবে করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের পাশে দাঁড়ায়। ঈদুল ফিতর একটি আনন্দের উৎসব। এসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার। পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইফতার পার্টির আয়োজনের পরিবর্তে ওই অর্থ দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। 

তিনি বলেন, আমাদের সবার উচিত ধনী ও দরিদ্রদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেয়া।

সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ৫নং ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সবুজবাগ থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App