×

রাজনীতি

তীব্র বুক ব্যথা নিয়ে হাসপাতালে শামীম ওসমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৭:১৭ পিএম

তীব্র বুক ব্যথা নিয়ে হাসপাতালে শামীম ওসমান

ছবি: সংগৃহীত

তীব্র বুক ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। পরে তার এনজিওগ্রাম করা হলে সেখানে সবকিছু স্বাভাবিক পাওয়া যায়।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান জানান, গত দুই-তিন দিন ধরে বুকের ব্যথায় ভুগছিলেন বাবা। ব্যথা তীব্র হওয়ায় মঙ্গলবার দুপুরে হাসপাতালে ভর্তি করানো হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের তদারকিতে ওইদিনে দুপুর আড়াইটায় বাবার এনজিওগ্রাম সম্পন্ন হয়। এনজিওগ্রাম করা হলে সেখানে সবকিছু স্বাভাবিক পাওয়া যায়। বর্তমানে তিনি সুস্থ আছেন।

এদিকে শামীম ওসমানের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছে তার সহধর্মিণী নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান লিপি ওসমানসহ তার পরিবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App