×

রাজনীতি

প্রয়াত নেতার ছেলের গায়ে হলুদে মির্জা ফখরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ১১:৩৪ পিএম

প্রয়াত নেতার ছেলের গায়ে হলুদে মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

শ্রমিক দলের প্রয়াত নেতা ওবায়দুল হকের ছেলের বিয়ের অনুষ্ঠানে বরের গায়ে হলুদ দিয়ে আর্শীবাদ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আর্শীবাদ দেয়া গায়ে হলুদের ছবি দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোড়ন তোলাসহ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

রবিবার (১৪ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের স্মরণ সভা শেষ করে রাত ১১টায় শ্রমিক দলের প্রয়াত নেতা ওবায়দুল হকের ছেলের বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে তার ছেলে রুবেলের গায়ে হলুদ দিয়ে আর্শীবাদ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে মন্তব্যে লেখেন, ‘একেই বলে নেতা! আক্ষরিক অর্থেই প্রবাদ সত্যি করে দিলেন বিএনপির শীর্ষ এই নেতা। জুতো সেলাই থেকে চন্ডিপাঠ সব কাজ করেন তিনি।’

এই ঘটনায় কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন। একজন নারী লিখেছেন, ‘একজন মা যেমন তার সব সন্তানদের মমতা দিয়ে বুকের পাঁজরে আগলে রাখেন, মির্জা ফখরুল ঠিক এমন একজন নেতা।’

জাকির হোসেন স্বপন নামে এক কর্মী বলেন, নেতার যা  বৈশিষ্ট্য সবকিছুই রয়েছে মির্জা ফখরুলের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App