×

রাজনীতি

অর্থ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি কাজে রয়েছে জনগণের কল্যাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৪, ১১:৪৩ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি কাজে রয়েছে জনগণের কল্যাণ

ছবি: ভোরের কাগজ

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিটি কাজে জনগণের কল্যাণ ও নিরাপত্তার কথা চিন্তা করেন। 

শুক্রবার (২৪ মে) চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনসহ সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন অর্থ প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উন্নয়নের রাজনীতি শিখিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়েছেন। আমাদের কমিউনিটি ক্লিনিক দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা আমদের খাদ্য নিরাপত্তা, ডেল্টা প্লান ও সর্বজনীন পেনশন দিয়েছেন। 

তিনি আরো বলেন, কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নকে জননেত্রী শেখ হাসিনা সারা দেশের মতো তার উন্নয়ন কার্যক্রমের সাথী করেছেন। বড়উঠানের অনেক উন্নয়ন হয়েছে। আমি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছি। সেখানে তাদের সাথে কথা বলেছি। আমি সমস্যাগুলো নেতৃবৃন্দের মাধ্যমে জেনেছি। সমস্যা সমাধানে আমার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ সাজ্জাদ খান মিঠুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ, কর্ণফুলী উপজেলা ও বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App