×

রাজনীতি

বিএনপি নেতা নাদিম মোস্তফা মারা গেছেন

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৭:০৬ পিএম

বিএনপি নেতা নাদিম মোস্তফা মারা গেছেন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফা। ছবি : ভোরের কাগজ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফা মারা গেছেন (ইন্না লিল্লাহি  ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর কিছুক্ষণ আগে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর নাদিম মোস্তফার মৃত্যুর খবর পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ছুটে যান।

রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো বলেন, বানেশ্বর, দুর্গাপুর ও রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনটি জানাজা শেষে মরদেহ হেতেমখাঁ কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, নাদিম মোস্তফা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন থেকে ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসন থেকে পরাজিত হয়েছিলেন। নাদিম মোস্তফা রাজশাহী জেলা বিএনপিরও সভাপতি ছিলেন।

আরো পড়ুন : সুবিধা ভারতেরই, বাংলাদেশের কোঠায় শূন্য: বিএনপি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

এমপিওভুক্ত শিক্ষকরাও কী নির্বাচনে অংশ নিতে পারবে?

এমপিওভুক্ত শিক্ষকরাও কী নির্বাচনে অংশ নিতে পারবে?

ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুমিন ফারহানার আইনি আবেদন

ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুমিন ফারহানার আইনি আবেদন

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা দরকার, তবে স্বামী-স্ত্রীর মতো নয়

স্পিকার ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা দরকার, তবে স্বামী-স্ত্রীর মতো নয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App