×

রাজনীতি

১৪ বছর পরে দেশে ফিরলেন বিএনপি নেতা আবুল হোসেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৪৫ পিএম

১৪ বছর পরে দেশে ফিরলেন বিএনপি নেতা আবুল হোসেন

ছবি: সংগৃহীত

১৪ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপি নেতা আবুল হোসেন। শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল ৫টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করেন তিনি। ১২ অক্টোবর আবুল হোসেন দেশে আসার পথে সৌদি আরবে ওমরা পালন করেন।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল হোসেনের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার একাধিক মিথ্যা মামলা দায়ের করেন। তাকে গ্রেপ্তার করতে না পেরে তার পরিবারের একাধিক সদস্যকেও আটক করে পুলিশ। একপর্যায়ে তিনি বাধ্য হয়ে দেশত্যাগ করেন। যুক্তরাজ্য শাখার ছাত্রদলের সদস্য সচিব, যুবদলের সভাপতি ছিলেন আবুল হোসেন। পরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আবুল হোসেনেকেও দুটি মিথ্যা মামলায় আসামি করা হয়। এদিন বিমানবন্দরে তাকে ফুলের শুভেচ্ছা জানাতে শতাধিক নেতাকর্মী উপস্থিত হন। এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আবুল হোসেন বলেন, ফ্যাসিস্ট, খুনি শেখ হাসিনা সরকার আমাকে দেশত্যাগে বাধ্য করেছে। আমার ওপরে অমানবিক অত্যাচার নির্যাতন করেছে। আমার পরিবারের ওপরেও অত্যাচার নির্যাতনের খড়গ নেমে এসেছিল।

তিনি বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সফল হয়েছে। অচিরেই দেশে ফিরবেন আগামী দিনের রাষ্ট্রনায়ক। আমি বাংলাদেশে আন্দোলনরত সবাইকে অভিনন্দন জানাই তাদের জীবন বাজি রেখে এ আন্দোলনকে সফল করার জন্য। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর কোনো দিন বাংলাদেশের মাটিতে রাজনীতিতে আসতে পারবে না। পরে সিলেটের উদ্দেশে রওনা দেন আবুল হোসেন।

বিমানবন্দরে জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, জিয়া সেনার সহ-সভাপতি মুসা মন্ডল, যুবদল নেতা রমজান আলী, দ্বীন ইসলাম, রুবেল হোসেন, ছাত্রদল নেতা আব্দুস সাত্তার,  হাসমত আলী, মাহফুজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App