×

রাজনীতি

জবির নানা স্থানে ডাস্টবিন স্থাপন করলো ছাত্রদল

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৫১ পিএম

জবির নানা স্থানে ডাস্টবিন স্থাপন করলো ছাত্রদল

ছবি: ভোরের কাগজ

পরিস্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নানা স্থানে ডাস্টবিন স্থাপন করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৬ নভেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ডাস্টবিন স্থাপন করা হয়। এ কর্মসূচীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল এবং অন্যান্য নেতাকর্মীরা এতে অংশ নেন। 

জবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নির্ঝর জানান, এমন উদ্যোগ আমাদের ক্যাম্পাসের পরিবেশকে আরো পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবে।

এ বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল জানান, ক্যাম্পাসের পরিবেশ উন্নয়নের জন্য আমাদের এই উদ্যোগ। ক্যাম্পাসে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ দুষণ রোধে এই পদক্ষেপ।' তিনি আরো বলেন, 'শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। এই ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে উঠবে।

এছাড়া, ছাত্রদল তাদের কর্মসূচি অব্যাহত রাখতে আগামী দিনগুলিতে ক্যাম্পাসে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম এবং ক্লিন-আপ ক্যাম্পেইন আয়োজন করার পরিকল্পনা করেছে বলে জানান তিনি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইল বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

‘আমরা মেসিকে হারাবো’, যুক্তরাষ্ট্রে নেমেই হুঙ্কার আলজেরিয়ার

‘আমরা মেসিকে হারাবো’, যুক্তরাষ্ট্রে নেমেই হুঙ্কার আলজেরিয়ার

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত

মেসি নাকি এমবাপে, কে ভাঙবেন বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড

মেসি নাকি এমবাপে, কে ভাঙবেন বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App