×

রাজনীতি

আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে যোগ দেয়া নিয়ে যা বললেন মির্জা ফখরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পিএম

আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে যোগ দেয়া নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

গণহত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের বিএনপিতে জায়গা দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সারাদেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগদান করছেন- এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা আমার জানা নেই। তবে আমাদের চেয়ারম্যান সাহেবের (তারেক রহমান) নির্দেশ দেয়া আছে, যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, তাদের কাউকে বিএনপিতে নেয়া হবে না।

সাংবাদিকরা দেশে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের উপায় জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এর জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। জনগণের শাসনকে স্থাপিত করতে হবে। জনগণের যে নির্বাচিত পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃষ্টি নিয়ে যে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

বৃষ্টি নিয়ে যে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের

ধলেশ্বরী নদীতে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

ধলেশ্বরী নদীতে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ

ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App