×

রাজনীতি

খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি, যা লিখলেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০২ পিএম

খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি, যা লিখলেন

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা ও সুস্থতা কামনা করে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রবিবার (২ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

এদিন বিকেলে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

চিঠিতে খালেদা জিয়ার উদ্দেশে ৩১ জানুয়ারি শেহবাজ শরীফ লিখেছেন, আমি আপনার (খালেদা জিয়া) স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে উদ্বিগ্ন।

সুস্থতা কামনা করে তিনি আরো লিখেছেন, আমি আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং সুস্বাস্থ্য দান করুন।

পাকিস্তান বিএনপির চেয়ারপারসন, তার পরিবার এবং দলের সমর্থকদের সঙ্গে আছে বলেও আশ্বস্ত করেন শেহবাজ। 

চিঠিতে খালেদা জিয়ার রাজনৈতিক এবং বর্ণাঢ্য জীবনের কথা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো লিখেছেন, আপনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে একটি বিশাল ব্যক্তিত্ব। জনসেবার প্রতি আপনার অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

শাপলা চত্বর গণহত্যা শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

শরীফুল রাজকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আইনি নোটিশ

শরীফুল রাজকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আইনি নোটিশ

এল ক্লাসিকোর হার ভুলে বার্সেলোনার ছয় গোলের উৎসব

এল ক্লাসিকোর হার ভুলে বার্সেলোনার ছয় গোলের উৎসব

গাজীপুরে পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন

শ্রমিক অবরোধ গাজীপুরে পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App