×

রাজনীতি

নিকুঞ্জ থেকে আওয়ামী লীগ নেতা পিলার খায়ের আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০২:৫০ এএম

নিকুঞ্জ থেকে আওয়ামী লীগ নেতা পিলার খায়ের আটক

নিকুঞ্জ থেকে আওয়ামী লীগ নেতা পিলার খায়ের আটক

রাজধানীর নিকুঞ্জ-২ এর জামতলার নিজ বাসা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টায় খিলক্ষেত থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে আবুল খায়ের নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃত আবুল খায়ের 'পিলার খায়ের' নামেই পরিচিত এবং তিনি খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে আবুল খায়ের নিজ বাসায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানা পুলিশ রাত ১১টার দিকে তার বাসা ঘিরে ফেলে। কিছু সময় ক্ষেপণ হলেও রাত ১২টার দিকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে থানায় দায়েরকৃত একটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়। তবে তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা, সে বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

স্কুলছাত্রী তাজমিন হত্যা, সেই অটোরিকশাচালক গ্রেপ্তার

স্কুলছাত্রী তাজমিন হত্যা, সেই অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর কাছে এক মাসের জন্য দায়িত্ব চান মিলন

প্রধানমন্ত্রীর কাছে এক মাসের জন্য দায়িত্ব চান মিলন

শান্তিতে নোবেল পাওয়া কে এই নাভি পিল্লাই

শান্তিতে নোবেল পাওয়া কে এই নাভি পিল্লাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App