×

রাজনীতি

নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হবে : আমীর খসরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম

নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হবে : আমীর খসরু

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশের সব ধরনের সমস্যা সমাধান সম্ভব হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরীর হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম ট্রাভেল ফোরাম আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, দেশে যেসব সমস্যা জমে উঠেছে, তার সমাধান দিতে পারে কেবল একটি নির্বাচিত সরকার। এখন রাজনৈতিক পরিবর্তনেই গুরুত্ব দেওয়া হচ্ছে। জনগণের প্রধান প্রত্যাশা হলো গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে একটি উৎসবমুখর নির্বাচন আয়োজন। ছোটখাটো বিষয়ে মানুষের আগ্রহ নেই; সবার লক্ষ্য নির্বাচনকে কেন্দ্র করেই।

শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর রায় বিষয়ে তিনি বলেন, রায় কোন দিকে যাবে তা সম্পূর্ণভাবে বিচারবিভাগের ওপর নির্ভরশীল। তাই বিচারব্যবস্থার প্রতি সবার আস্থা রাখা উচিত।

এর আগে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমীর খসরু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য বিনামূল্যে প্রাথমিক সেবা নিশ্চিত করা হবে। সেমিনার উদ্বোধনের পর তিনি মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিটের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী সামিটে চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, মেডিকেল ভ্যালু ট্রাভেল ফ্যাসিলিটেটর, কর্পোরেট প্রতিনিধি ও ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App