×

খুলনা

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গা, ৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১১:৩৭ এএম

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গা, ৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা

ছবি : সংগৃহীত

মাঝারি থেকে মৃদু মাত্রার শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। হাড়কাঁপানো শীতে কার্যত স্থবির হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে ছিন্নমূল, অসহায় ও দিন আনা দিন খাওয়া মানুষদের।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। গত দুদিন ধরে জেলার ওপর দিয়ে একটানা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় শীতের তীব্রতা আরো বেড়েছে।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় চলতি শীত মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ওই দিন চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়। আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে, এই শৈত্যপ্রবাহ আগামী আরো দু-একদিন অব্যাহত থাকতে পারে।

ভোর থেকেই ঘন কুয়াশা ও হিমশীতল বাতাসে জেলার রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হতে অনীহা প্রকাশ করছেন। তবে জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের।

জেলার বিভিন্ন মোড়, চায়ের দোকান ও বাজার এলাকায় খড়কুটো, কাঠ ও পুরনো টায়ার জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়ার এই পরিস্থিতি আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

নেতানিয়াহু ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

ব্রাজিল দলে জায়গা না পেয়ে নেইমারের ক্ষোভ

ব্রাজিল দলে জায়গা না পেয়ে নেইমারের ক্ষোভ

‘মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই’

ডোনাল্ড ট্রাম্প ‘মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই’

আজ পবিত্র জুমাতুল বিদা

আজ পবিত্র জুমাতুল বিদা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App