×

রাজনীতি

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে ব্যস্ত এনসিপি প্রার্থী মামুন

Icon

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১০:৪০ এএম

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে ব্যস্ত এনসিপি প্রার্থী মামুন

ছবি : ভোরের কাগজ

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আল মামুন।

শুক্রবার (৯ জানুয়ারি) তিনি নিজের নির্বাচনী এলাকা গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ, বড়বিল ও আলমবিদিতর ইউনিয়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালান। এর আগের দিন বৃহস্পতিবার তিনি গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ও লক্ষিটারী ইউনিয়নে একই উদ্দেশ্যে প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন।

এনসিপির এই প্রার্থী গঙ্গাচড়া উপজেলা ছাড়াও রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন।

এ বিষয়ে আল মামুন বলেন, “বাংলাদেশে যেন সব মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকে এবং বিগত সময়ের অপশাসন আর দেখতে না হয়—এই লক্ষ্যেই আমি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছি।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App