সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলীয় জোট: নাহিদ ইসলাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ এএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ১৬২ নম্বর একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গত ১৬ বছর দেশে সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না। এবার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশ পুনর্গঠনে অংশ নেওয়ার সুযোগ এসেছে। তিনি জনগণকে সংস্কারের প্রশ্নে গণভোটে অংশগ্রহণের আহ্বান জানান।
আরো পড়ুন : সারাদেশে ভোট উৎসব, গোপালগঞ্জে ভিন্ন চিত্র
নির্বাচনের ফলাফল সম্পর্কে প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন, ভোট সুষ্ঠু হলে এবং জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারলে ১১ দলীয় জোট সরকার গঠনের খুব কাছাকাছি রয়েছে। তবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের যে রায় আসবে, তা মেনে নেওয়া হবে বলেও জানান তিনি।
এ ছাড়া নির্বাচনে যারা গায়ের জোর দেখানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম।
