×

রাজনীতি

রিজভী

দেশে এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৫:৫০ পিএম

দেশে এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি

ছবি : সংগৃহীত

দেশে এখনো একটি মানসম্মত জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দল আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, প্রায় ১৩০ বছর আগে জার্মানির চ্যান্সেলর বিসমার্ক ন্যূনতম মজুরির ধারণা উপস্থাপন করেছিলেন। এরপর বিশ্বজুড়ে শ্রমিক অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে নানা আন্দোলন হয়েছে। তবে বাংলাদেশে এখনো একটি জাতীয়ভাবে নির্ধারিত স্ট্যান্ডার্ড ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি।

তিনি আরও বলেন, শ্রমিকদের স্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। দেশে বিভিন্নভাবে ন্যূনতম মজুরি থাকলেও একটি অভিন্ন মানদণ্ড এখনো গড়ে ওঠেনি। এছাড়া শ্রম আদালত ও ট্রাইব্যুনালে শ্রমিকদের নামে প্রায় ২৭ হাজার ৫০০ মামলা বিচারাধীন রয়েছে, যার অনেকগুলোরই এখনো নিষ্পত্তি হয়নি। এই পরিস্থিতিতে শ্রমিকরা মামলা পরিচালনা করবে, নাকি উৎপাদনমুখী কাজে মন দেবে- এ প্রশ্নও তোলেন তিনি।

রিজভীর মতে, দেশের অর্থনীতির চাকা শ্রমিকদের ঘাম, শ্রম ও ত্যাগের ওপরই ঘোরে। তাই তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো জাতীয় নীতির আওতায় পুনরায় চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে, যাতে বিপুল সংখ্যক শ্রমিক দেশে কর্মসংস্থানের সুযোগ পায়।

তিনি আরও বলেন, অতীতে আদমজী জুট মিল এলাকায় ২১০ মেগাওয়াট এবং গাজীপুরে ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে সেগুলো বন্ধ হয়ে যায়, যা পুনর্বিবেচনার দাবি রাখে। দেশের সম্পদ কাজে লাগিয়ে শিল্পকারখানাগুলো পুনরুজ্জীবিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম, ৯৫ দিনে ছয় শতাধিক মৃত্যু

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম, ৯৫ দিনে ছয় শতাধিক মৃত্যু

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

সরিষাবাড়ী যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

সোনারগাঁও আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App