×

রাজনীতি

নূরুল ইসলাম বুলবুল

স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনাই চিকিৎসক নির্যাতনের মূল কারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:৪৪ পিএম

স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনাই চিকিৎসক নির্যাতনের মূল কারণ

ছবি : সংগৃহীত

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনাকেই দায়ী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।

তিনি বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি, দক্ষ জনবল, অনুকূল পরিবেশ ও মানসম্মত চিকিৎসা সেবার অভাবে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এ ধরনের অব্যবস্থাপনার কারণেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এবং চিকিৎসকরা হামলার শিকার হচ্ছেন।

রোববার রাতে জামায়াত আমিরের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন হামলার শিকার ডা. নাসির ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নূরুল ইসলাম বুলবুল বলেন, “রাষ্ট্র যদি স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় অবকাঠামো ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে একজন চিকিৎসকের পক্ষে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব নয়। শরীয়তপুর সদর হাসপাতালের ঘটনাটি তারই একটি উদাহরণ।”

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দেশের সব হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে তিনি ঢামেকে চিকিৎসাধীন ডা. নাসির ইসলামের শয্যাপাশে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি চিকিৎসকদের প্রয়োজনীয় ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. এমজি ফারুক হোসেন, কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, সহকারী অধ্যাপক ডা. মারুফ শাহরিয়ার, ডা. হাফিজুর রহমানসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও চিকিৎসকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিটনের সঙ্গে যে কারণে তর্কে জড়ালেন রিজওয়ান

সিলেট টেস্ট লিটনের সঙ্গে যে কারণে তর্কে জড়ালেন রিজওয়ান

মূল অভিযুক্ত সোহেল রানা গ্রেপ্তার

শিশু রামিসা হত্যা মূল অভিযুক্ত সোহেল রানা গ্রেপ্তার

প্লে-অফের লড়াইয়ে ৫ দল, কার কী সমীকরণ

আইপিএল প্লে-অফের লড়াইয়ে ৫ দল, কার কী সমীকরণ

জুনেই চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল আসছে

জুনেই চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল আসছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App