×

রাজনীতি

সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:৫২ পিএম

সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সরকার দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

রোববার (৯ আগস্ট) রাজধানীর শাহবাগে আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টর’স ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী দেশে আসার আগে মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় পরিচয়ের ভিত্তিতে লোক নিয়োগ দেওয়া হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, ফ্যাসিবাদীদের বিদায় হলেও ফ্যাসিবাদী মানসিকতার অবসান হয়নি। দেশের মানুষ আর নতুন কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না। মজলুম ব্যক্তি বা গোষ্ঠী জালিমের ভূমিকায় অবতীর্ণ হলে তাদের পরিণতি আরও ভয়াবহ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, ক্ষমতার দম্ভ যে কোনো সময় পরিবর্তনের কারণ হতে পারে- এর উদাহরণ দেশের মানুষ ইতোমধ্যে দেখেছে। এরপরও সেই ঘটনা থেকে শিক্ষা না নিয়ে একই পথে হাঁটা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ফ্যাসিবাদী আচরণ করা হলে বিরোধী দল নীরব থাকবে না বলেও হুঁশিয়ারি দেন শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের সঙ্গে যত বেশি প্রতারণা করা হবে, বিরোধী দলের আন্দোলনও তত কঠোর হবে।

ভারতের ভূমিকা নিয়েও সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, প্রতিবেশী দেশটি নিজেদের বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু হিসেবে দাবি করলেও বন্ধু হিসেবে তারা বাংলাদেশের ‘ভয়ানক খুনিকে’ আশ্রয় দিয়েছে। পাশাপাশি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে তাকে সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসাসেবা দেওয়া চিকিৎসকদের বিভিন্ন স্থানে বদলি করা হচ্ছে। বিএনপি জুলাইকে পুঁজি করে নির্বাচিত হওয়ার পর এখন জুলাইয়ের চেতনার সঙ্গেই দ্বিচারিতা করছে বলেও অভিযোগ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত ও আওয়ামী লীগের পুরোনো প্রেম ফের জেগে উঠেছে

রাশেদ খাঁন জামায়াত ও আওয়ামী লীগের পুরোনো প্রেম ফের জেগে উঠেছে

৯ হাজার মুখোশ ও বিস্ফোরকসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

৯ হাজার মুখোশ ও বিস্ফোরকসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ৭ দিনের ‘রূপরেখা’ দিল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ৭ দিনের ‘রূপরেখা’ দিল ইরান

যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আটক ৬

যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আটক ৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App