×

রাজনীতি

রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না: আসিফ মাহমুদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না: আসিফ মাহমুদ

ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটি পুনর্নির্মাণ করে দ্রুত স্বাস্থ্যসেবা চালুর দাবি জানান তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শনে যান আসিফ মাহমুদ। এ সময় তিনি ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। ধ্বংসস্তূপের মধ্যেও চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন তিনি।

পরিদর্শনের সময় স্বাস্থ্যকেন্দ্রের সামনে দখলদারদের টানানো সমমনা দোকানদার সমিতির একটি সাইনবোর্ডও এনসিপির নেতাকর্মীরা সরিয়ে দেন।

আসিফ মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে মা ও শিশুদের চিকিৎসা, টিকাদানসহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা দিয়ে আসা একটি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। স্বাস্থ্যকেন্দ্র থেকে ওষুধ, টিকা, ইনজেকশন ও চিকিৎসা সরঞ্জামও লুট করা হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবার এমন একটি প্রতিষ্ঠানে এ ধরনের ধ্বংসযজ্ঞ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তাঁর অভিযোগ, এর সঙ্গে বিএনপির একজন এমপি, সিটি করপোরেশনের প্রশাসক ও স্থানীয় পুলিশের সংশ্লিষ্টতা রয়েছে এবং এটি সংগঠিত অপরাধ। তাঁর ভাষ্য, রাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠানের সমন্বয়ে এ ঘটনা ঘটেছে এবং এতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল।

ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ভাঙচুর শুরু হওয়ার পর তারা সেখান থেকে চলে যায় বলে দাবি করেন আসিফ মাহমুদ। তাঁর অভিযোগ, ঘটনার পর পুলিশ সেখানে পরিদর্শনে আসে। তিনি হামলা-ভাঙচুরে জড়িতদের পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগ থাকা ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আসিফ মাহমুদ বলেন, ‘রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না।’ ধ্বংসস্তূপের মধ্যেই মা ও শিশুদের চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

উল্লেখ্য, আসিফ মাহমুদের বক্তব্যে হামলা, দখল ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার বিষয়ে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো তাঁর নিজস্ব বক্তব্য ও দাবি হিসেবে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ খুলে দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, জবাবে যা বলছে ইরান

হরমুজ খুলে দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, জবাবে যা বলছে ইরান

আবারও কী গণভোট হবে!

আবারও কী গণভোট হবে!

২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা চায় হাব

২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা চায় হাব

উপনির্বাচন সুষ্ঠু করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি

উপনির্বাচন সুষ্ঠু করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App