×

গ্যালারি

ক্লাব পরিচিতি : লিভারপুল

Icon

প্রকাশ: ২৭ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ক্লাব পরিচিতি : লিভারপুল
লিভারপুল ফুটবল ক্লাব ইংল্যান্ডের লিভারপুল শহরের একটি পেশাদার ফুটবল ক্লাব। সাধারণভাবে ক্লাবটি লিভারপুল নামে পরিচিত। এই ক্লাবের খেলোয়াড়দের ডাকনাম দ্য কোপিটেস। লিভারপুল ১৮৯২ সালে নিজেদের যাত্রা শুরু করে। ক্লাবটির আসল নাম ছিল এভারটন এফসি এন্ড এথলেটিক গ্রাউন্ডস লিমিটেড, সংক্ষেপে এভারটন এথলেটিক। কিন্তু ফুটবল এসোসিয়েশন দলকে এভারটন হিসেবে গ্রহণ করতে অসম্মতি জানালে নাম পরিবর্তন করে লিভারপুল এফসি। ২০২২-২৩ মৌসুম শেষ করে টেবিলের পাঁচে অবস্থান করে। লিভারপুল ঘরোয়া মাঠ এনফিল্ড। স্টেডিয়ামটিতে একসঙ্গে ৬১ হাজার দর্শক বসে খেলা উপভোগ করতে পারেন। লিভারপুল ১৯টি লিগ শিরোপা, ৮টি এফএ কাপ, রেকর্ড ৯টি লিগ কাপ এবং ১৬টি এফএ কমিউনিটি শিল্ড জিতেছে। ক্লাবটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ৬ বার এবং ৩ বার উয়েফা ইউরোপা লিগ, উয়েফা কাপ উইনার্স কাপ, উয়েফা সুপার কাপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ একবার করে জিতেছে। ক্লাবটি ইউরোপিয়ান ফুটবল ইতিহাসে দুটি মারাত্মক ট্র্যাজেডির মুখোমুখি হয়েছে। ১৯৮৫ সালে লিভারপুল-জুভেন্টাস খেলার সময় সংঘর্ষে হেইসেলে ৩৯ জন জুভ সমর্থক মারা যায় এবং ১৯৮৯ সালে হিলসবোরোতে যেখানে ৯৭ জন লিভারপুল সমর্থক মারা যায়। বর্তমানে লিভারপুলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়ুগেøন ক্লপ। ক্লাবটি ফেনওয়ে স্পোর্টস গ্রুপের মালিকানাধীন রয়েছে। দলটির অধিনায়ক ডাচ ফুটবলার বার্জিল ভ্যান ডাইক। ইয়ান কালাঘেন লিভারপুলের জার্সিতে সর্বোচ্চ ৮৫৭টি ম্যাচ খেলেন। এছাড়া ইয়ান রাশ লিভারপুলের হয়ে সর্বোচ্চ ৩৪৬ গোল করেন। :: কাগজ ডেস্ক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মাশরাফিকে গ্রেপ্তারের দাবি

মাশরাফিকে গ্রেপ্তারের দাবি

ড. ইউনূসের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, তীব্র ক্ষোভ ও নিন্দা এনসিপির

ড. ইউনূসের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, তীব্র ক্ষোভ ও নিন্দা এনসিপির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App