×

ঢাকা

শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:২০ পিএম

শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ফাইল ছবি

উপকেন্দ্রের জরুরি মেরামত ও সংস্কারকাজের জন্য শনিবার (২১ নভেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বেশ কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সোনারগাঁ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের কার্যালয় থেকে পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, জরুরি মেরামতকাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সোনারগাঁ-১ (৩০ এমভিএ) উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে সোনারগাঁ পৌরসভা, মোগড়াপাড়া ইউনিয়ন, সনমান্দী ইউনিয়নের আংশিক এলাকা—বাংলাবাজার, দড়িকান্দী, কান্দাপাড়া, ঈমানেরকান্দী, অলিপুরা বাজার, সাজালেরকান্দী ও মগবাজার।

এ ছাড়া বৈদ্যেরবাজার ইউনিয়নের আংশিক এলাকা—বৈদ্যেরবাজার, সাহাপুর ও সাতভাইপাড়া এবং পিরোজপুর ইউনিয়নের আংশিক এলাকা—জিয়ানগর, ভাটিবন্দর ও রতনপুরেও এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সোনারগাঁ জোনাল অফিস কর্তৃপক্ষ।

নোটিশে আরও বলা হয়েছে, সংস্কারকাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো খরগোশ লিও ও পিকুর বিয়ে

বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো খরগোশ লিও ও পিকুর বিয়ে

‘বাংলাদেশের জন্ম-ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনী অঙ্গাঙ্গিভাবে জড়িত’

প্রধানমন্ত্রী ‘বাংলাদেশের জন্ম-ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনী অঙ্গাঙ্গিভাবে জড়িত’

নোয়াখালীতে বিক্ষোভের পর গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ

নোয়াখালীতে বিক্ষোভের পর গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App