×

পাঠক ফোরাম

বিষাদের গদ্য

Icon

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিষাদের গদ্য
কী অদ্ভুত সুন্দর জীবন আমার- চিরকাল অভুক্ত বিষণ্নতা জড়িয়ে রাখে আপাদমস্তক। এই বিষাদের অর্থ আমার জানা নেই। জানি না এই মন খারাপের কারণ, এই অতৃপ্তি কিংবা দুঃখের কৈফিয়ত। তবু পরম মমতায় আলিঙ্গন করি জীবনের নির্বেদ-বেদনাবোধ। কখনো খুঁজতেও যাই না এসব বিষাদের উৎস। কে কখন বিষাদের তীর ছুড়ে দিয়েছিল সে হিসাব রাখারও প্রয়োজন বোধ করিনি। যে জীবন বিষাদের, সেখানে ভালোবাসার আশা করা অন্যায় বৈকি! তবে যদি কখনো তুমুল গাঢ় বিষাদে ছেয়ে যায় মন, আমি আকাশের পানে লিখে দিই- ‘বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই।’ মাঝেমধ্যে আদিম অক্টোপাসের মতো গ্রাস করে নিঃসঙ্গ একাকিত্ব। বিষাদগ্রস্ত আমি ভয়াবহ শূন্যতার পদতলে পিষ্ট হতে হতে ভাবি- জীবনের আরেক নাম কি তাহলে মরীচিকা! কিংবা বিষাদ-সাগর! যে মরীচিকার পেছনে ছুটতে ছুটতে মানুষ ডুবে যায় এক অতলস্পর্শী বিষাদে! খুব বেশি ভাবতে পারি না। করোটি জুড়ে যে বিষাদের অনুরণন, তাতে ঝিমধরা অলস দুপুরের মতোই কেটে যায় সময়। গভীর এক বেদনাবোধে স্তব্ধ হয়ে ভাবি- দূরে কোথাও চলে যাই... অনেক দূরে... কোনো সমুদ্র উপকূলে, দূর পাহাড়ের আদিম গুহায়- একা। চলে যাই দূরের কোনো গহীন বনে। যেখানে কর্পূরের মতোই অনায়াসে ফুরিয়ে যাবে জীবনের সমস্ত সময়! স্তব্ধতা কেটে যায় একসময়, বিকেলের দীর্ঘ ছায়ায় ভেসে ওঠে আমার পূর্বপুরুষদের মুখ। তারা যে বিষাদের পথ মাড়িয়ে চলেছেন, আমাকেও চলতে হবে সে পথ ধরেই- যে পথে জীবন প্রেমিকার প্রস্থানের চেয়েও দীর্ঘতর বিষাদের! নকীবুল হক : শিক্ষার্থী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়`

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App