×

প্রবাস

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে ‘রবীন্দ্র–নজরুল জয়ন্তী’ উদযাপন

Icon

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ১০:২২ পিএম

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে ‘রবীন্দ্র–নজরুল জয়ন্তী’ উদযাপন

দুবাই বাংলাদেশ কনস্যুলেটে ‘রবীন্দ্র–নজরুল জয়ন্তী’ উদযাপন। ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকীসহ বাংলা নববর্ষ (১৪৩১) উপলক্ষে "রবীন্দ্র-নজরুল ও বৈশাখ" শিরোনামে একটি সাংস্কৃতিক আলেখ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুন) কনস্যুলেট হল রুমে এ সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দুই গুরুত্বপূর্ণ বাঙালি কবির জন্মজয়ন্তীর এই কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা । 

বাংলাদেশ কনস্যুলেট দুবাই কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে ও আশফাক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী শিল্পীবৃন্দ গান পরিবেশন এবং কবিতা আবৃত্তি করেন।

সূচনা বক্তব্যে কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম সবচেয়ে শক্তিশালী উপায়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করছেন।’ এই দুই সাহিত্যিককে বাংলা সাহিত্যের সবচেয়ে খ্যাতিমান দুই আলোকিত ব্যক্তি হিসেবেও প্রশংসা করেন তিনি।

তিনি বলেন, "বাংলা সাহিত্যের দুই দিকপাল- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমরা স্মরণ করছি এই অনুষ্ঠানের মাধ্যমে। সঙ্গে বঙ্গাব্দ-১৪৩১, নতুন বর্ষবরণ, বৈশাখের আগমন উপলক্ষে বাঙালি দুই কবির বিভিন্ন গান ও কবিতা পরিবেশনের মাধ্যমে অত্যন্ত আনন্দময় এবং নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয় একটি অনুষ্ঠান আয়োজন করা হলো ।"

অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেটের তাসমিন জান্নাত নিপা ও বাংলাদেশ কমিউনিটির ইয়াসমিন মেরোনা, জসীম উদ্দীন পলাশ, বঙ্গ শিমুল ও রুহিন বেশ কয়েকটি রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি গেয়ে শোনান। তাদের গান উপস্থিত দর্শকদের কাছে বেশ উপভোগ্য ছিলো। পরে দর্শকরা তাদের গানের প্রশংসা করেন। 

সবশেষে দলীয় ফটো সেশন ও আমন্ত্রিত অতিথিবৃন্দের জন্য পান্তা-ইলিশ এবং অন্যান্য বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App