×

রাজশাহী

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Icon

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৪ পিএম

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ের ট্রেনে কাটা পড়ে এক যুবকের নিহত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে আহসানগঞ্জ বিহারিপুর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সোমবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে বিহারীপুর এলাকায় রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়। তবে স্থানীয়রা জানান, এটা আত্মহত্যা। নিহত যুবকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সান্তাহার জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো.ওহিদুর রহমান বলেন, ‘পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। স্টেশনের আত্রাই নদীর দক্ষিণ পাশের রেলক্রসিং এলাকার অদূরে ঘটনা শোনার পর সান্তাহার জিআরপি থানায় জানিয়েছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কা-মদিনা বাদে সৌদির সব বিমানবন্দরই হামলার টার্গেট হুথিদের

মক্কা-মদিনা বাদে সৌদির সব বিমানবন্দরই হামলার টার্গেট হুথিদের

৮ শর্ত অনুযায়ী ফ্যামিলি কার্ড কারা পাবেন, কারা পাবেন না

৮ শর্ত অনুযায়ী ফ্যামিলি কার্ড কারা পাবেন, কারা পাবেন না

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলায় পাকিস্তানি নাগরিক নিহত, আহত ১১

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলায় পাকিস্তানি নাগরিক নিহত, আহত ১১

বালু লুটের মহোৎসব: রাষ্ট্রের জবাবদিহি কোথায়?

বালু লুটের মহোৎসব: রাষ্ট্রের জবাবদিহি কোথায়?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App