×

রাজশাহী

ডিজেলের ড্রামে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পিএম

ডিজেলের ড্রামে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

ছবি: নিহত শিশু আরাফ

গাইবান্ধার সাদুল্লাপুরে বাড়ির বারান্দায় রাখা ডিজেলভর্তি ড্রামে ডুবে আরাফ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির বাবা বাবু প্রামাণিকের একটি ট্রাক রয়েছে। ট্রাকের তেলের ট্যাংকি ফুটো হয়ে যাওয়ায় মঙ্গলবার সেটি মেরামতের জন্য ভেতরের ডিজেল বের করে একটি প্লাস্টিকের কাটা ড্রামে রাখা হয়। ড্রামটি পলিথিন দিয়ে ঢেকে বাড়ির বারান্দায় রাখা ছিল।

মঙ্গলবার বিকেলে পরিবারের অগোচরে শিশু আরাফ খেলতে গিয়ে ওই ড্রামের কাছে যায়। একপর্যায়ে সে ড্রামের ভেতরে পড়ে গিয়ে ডুবে যায়। কিছুক্ষণ পর স্বজনরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে বুধবার ভোরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য একরামুল মিয়া শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অসাবধানতাবশত রাখা জ্বালানি তেল যে একটি শিশুর প্রাণ কেড়ে নেবে, তা কেউ কল্পনাও করতে পারেনি।”

স্থানীয়রা জানান, ট্রাকের তেল সংরক্ষণের জন্য ড্রামটি ব্যবহার করা হয়েছিল। শিশুটি কখন বারান্দায় গিয়ে ড্রামে পড়ে যায়, তা কেউ বুঝতে পারেননি। তেলের ঝাঁঝালো গন্ধে সে দ্রুত অসুস্থ হয়ে পড়েছিল বলে ধারণা চিকিৎসকদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

মেহেরপুরে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার

লিড ২২৮ রানের, ৪২৬ রানে অলআউট বাংলাদেশ

লিড ২২৮ রানের, ৪২৬ রানে অলআউট বাংলাদেশ

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App